ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-০২
  • ২৬৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার বলেছেন, খুব শীঘ্রই কার্ডের মাধ্যমে চাল বিতরণ শুরু হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওমএসএস) কার্ডের মাধ্যমে বিতরণের নির্দেশনা দিয়েছেন। 
আজ বৃহস্পতিবার পোরশা উপজেলার কপালির বাজারে চলমান খোলা বাজারে বিক্রয় কার্যক্রম (ওমএসএস) আকস্মিক পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, এক ব্যক্তি বার বার ওএমএস এর চাল নেয়। সে আবার সেটা বিক্রি করে দেয়। কার্ডের মাধ্যমে বিতরণ করা হলে এ প্রবনতা কমবে এবং সবাই পাবে। কার্ডের মাধ্যমে একজন সপ্তাহে একবার ওএমএসএর চাল কিনতে পারবে বলে উল্লেখ করেন তিনি। 
চালের বাজার দর কমাতে বিদেশ থেকে চাল আমদানি করা হবে কিনা-এমন প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, দেশে চালের অনেক মজুত আছে, কোন অভাব নেই। আমনের উৎপাদন ভালো হয়েছে। বোরো ফসলের চাষ শুরু হয়েছে। বেশি আমদানি করলে কৃষক নায্যমূল্য পাবে না।
নিন্ম আয়ের লোকদের কোন সমস্যা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, তাদের জন্য ওএমএমএসে ৩০ টাকায় চাল দেয়া হচ্ছে। আবার মার্চ মাস থেকেই খাদ্যবান্ধব কর্মসূচি চালু হয়েছে। ৫০ লক্ষ পরিবার প্রতি মাসে একবার করে ৩০ কেজি চাল পাবেন।
এ সময় পোরশা উপজেলা নির্বাহী অফিসার সালমা বেগম, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মঞ্জুর মোর্শেদ চৌধুরী, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে খাদ্যমন্ত্রী নিতপুর খাদ্য গুদাম পরিদর্শন করেন। এসময় তিনি গুদামে রক্ষিত চালের গুণগতমান পরীক্ষা করে দেখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat