ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-০২
  • ৫৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মোঃ হাবিবুর রহমান,নওগাঁ প্রতিনিধিঃ- নওগাঁর মান্দায় নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ফরিদা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার সন্ধা ৭ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
গৃহবধূ ফরিদা বেগম উপজেলার কশব ইউনিয়নের চকচোঁয়ার গ্রামের আব্দুল খালেকের স্ত্রী। এর আগে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে গত ৮ ফেব্রুয়ারি ফরিদা বেগমের শ্বশুর আব্দুল হকও মারা যান।
বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন রহিমা বেগম (৬০) নামে একই পরিবারের আরেক নারী।
স্থানীয় বাসিন্দা সূত্রে জানা গেছে, গত ৪ ফেব্রুয়ারি বাড়ির পাশে লাগানো খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করে পান করেন আব্দুল হকের পরিবার। এর দুইদিন পর আব্দুল হকের শরীরে সর্দি-জ্বরসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। চরম অসুস্থ অবস্থায় গত ৭ ফেব্রুয়ারি তাঁকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এরপর অবস্থার অবনতি হওয়ায় গত ৮ ফেব্রুয়ারি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি।
এদিকে গত রোববার আব্দুল হকের পুত্রবধূ ফরিদা বেগম সর্দি-জ্বরে আক্রান্ত হয়ে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তাঁর উপসর্গগুলো সন্দেহজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে পাঠান চিকিৎসকেরা। মঙ্গলবার একইভাবে ফরিদা বেগমের শাশুড়ি রহিমা বেগমকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ব্যাপারে মান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিজয় কুমার রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এরইমধ্যে ঢাকা থেকে আসা আইসিডিডিআরবি’র একটি টিম এনিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কাজ শুরু করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat