ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০৩-০১
  • ৫০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গুরুতর  লিগামেন্ট ইনজুরিতে  থিয়াগো সিলভা।  ব্রাজিলিয়ান সেন্টার-ব্যাক  সিলভা গত সপ্তাহের টটেনহ্যামের বিরুদ্ধে প্রিমিয়ার লিগে ২-০ গোলের পরাজয়ের ম্যাচটিতে হাঁটুর গুরুতর লিগামেন্ট ইনজুরিতে আক্রান্ত হয়েছেন বলে চেলসির পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। 
৩৮ বছর বয়সী সিলভা ব্লুজদের পরাজয়ের ম্যাচটিতে প্রথমার্ধেই মাঠ ত্যাগে বাধ্য হন। 
যদিও চেলসির পক্ষ থেকে জানানো হয়নি পিএসজি ও এসি মিলানের সাবেক এই ডিফেন্ডারকে কতদিন পর্যন্ত মাঠের বাইরে থাকতে হবে। কিন্তু চাপে থাকা কোচ গ্রাহাম পটারের জন্য সিলভার অনুপস্থিতি আরো একটি দু:সংবাদ বয়ে এনেছে। সব ধরনের প্রতিযোগিতায় শেষ ১৫টি ম্যাচে চেলসি মাত্র দুটি জয় পেয়েছে। 
ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্ক্যান ফলাফলে নিশ্চিত হওয়া গেছে থিয়াগোর ডান হাঁটুর লিগামেন্ট ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্লাবের মেডিকেল টিম নিবিড়ভাবে তাকে পর্যবেক্ষনে রেখেছেন। দ্রুতই তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে।’
২০২১ ইউরোপীয়ান চ্যাম্পিয়ন চেলসি নতুন মালিক টড বোহলির অধীনে ইতোমধ্যেই দুই ট্রান্সফার উইন্ডোতে অর্ধ বিলিয়ন পাউন্ড ব্যয় করে ফেলেছে। এর মধ্যে রয়েছেন দুই সেন্টার-ব্যাক। তারা হলেন নাপোলি থেকে কালিদু কুলিবালি   ও মোনাকো থেকে বেনোয়িট বাডিয়াশিলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat