ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০২-২৮
  • ৩৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে রাশিয়া-ইউক্রেন সংঘাত বন্ধের দাবি উত্থাপনের জন্য ঢাকা নয়াদিল্লীর কাছে প্রস্তাব দেবে।
 মোমেন আজ জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় যোগদান শেষে সাংবাদিকদের বলেন, ‘আমাদের কাছে অনেক পরামর্শ আছে-যা ভারত জি-২০-তে উত্থাপন করতে পারে। আমরা শান্তিপূর্ণ উন্নয়ন নিশ্চিত করার জন্য পরিবেশ তৈরির লক্ষ্যে (রুশ ও ইউক্রেনের মধ্যে) যুদ্ধ বন্ধ করার জন্য করার পরামর্শ দেব।’
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আগামী ১-২ মার্চ নয়াদিল্লীতে অনুষ্ঠেয় জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে  যোগ দেবেন। 
ড. মোমেন বলেন, বৈঠকে বাংলাদেশ এসডিজির যথাযথ বাস্তবায়নের জন্য মতামত তুলে ধরবে।
জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বহুপাক্ষিকতা জোরদার করা এবং খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, টেকসই উন্নয়ন, মাদকবিরোধী কার্যক্রম, বৈশ্বিক স্বাস্থ্য ও মানবিক সহায়তা ছাড়াও দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রম এবং লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নের বিষয়ে সহযোগিতা জোরদার করার ওপর আলোকপাত করা হবে।
মোমেন  বলেন,  তিনি ১-২ মার্চ নয়াদিল্লিতে জি-২০ পররাষ্ট্রমন্ত্রীদেও বৈঠকের ফাঁকে ভারত, ফ্রান্স ও সুইডেনসহ বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন।
জি-২০ সম্মেলনের ফাঁকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে. ব্লিংকেনের সঙ্গে কোনো পরিকল্পিত বৈঠক আছে কি না- জানতে চাইলে ড. মোমেন বলেন, মার্কিন পক্ষের আমন্ত্রণে তিনি এপ্রিলে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবেন। সেখানে তাদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের সভাপতিত্বে জি-২০ সম্মেলনে অংশ গ্রহণের জন্য বাংলাদেশ, মিশর, মরিশাস, নেদারল্যান্ডস, নাইজেরিয়া, ওমান, সিঙ্গাপুর,  স্পেন ও সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) অতিথি দেশ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে।
চলতি বছরের ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লীতে অনুষ্ঠেয় ১৮তম জি-২০ রাষ্ট্র ও সরকার প্রধানদের সম্মেলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মোমেন বলেন, ‘আমরা অত্যন্ত সম্মানিত বোধ করছি।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat