ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০২-২৮
  • ৭২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)আয়োজিত শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসে জুডোর শেষ দিন ৬টি স্বর্ণের নিষ্পত্তি হয়েছে।
আজ তরুণ অনূর্ধ্ব-৫০, ৫৫ ও ৪৫ কেজি ওজন শ্রেণির এবং তরুণী অনূর্ধ্ব-৫২ ও ৫৭ ও ৫৭ (+) কেজি ওজন শ্রেণির খেলা সম্পন্ন হয়।
অনূর্ধ্ব-৫০ কেজিতে স্বর্ণ জিতেছেন চট্টগ্রাম বিভাগের আপ্রুসে শাই মারমা। বরিশালের ইউসুফ খান ফাহিম রূপা এবং রাজশাহীর মো. সামিউল ইসলাম ও খুলনার মো. খাইরুল ইসলাম ব্রোঞ্জ জয় করেন। অনূর্ধ্ব-৫৫ কেজিতে ঢাকার মো. ইব্রাহিম স্বর্ণ, একই বিভাগের  উসাচিং মারমা রূপা ও খুলনার মো. শিপন আলী ও মো. রাসেল  গাজী ব্রোঞ্জ জিতেছেন। অনূর্ধ্ব-৪৫ কেজিতে চট্টগ্রাম বিভাগের ইব্রাহিম খলিলুল্লাহ স্বর্ণ, একই বিভাগের শওকতুল ইসলাম রূপা এবং ঢাকার মো.রমজান আলী ও রাজশাহীর মো. আরমান ব্রোঞ্জ পদক জয় করেন।
তরুণী অনূর্ধ্ব-৫২ কেজিতে রংপুরের তাশরাফি তাবাছুম স্বর্ণ, একই বিভাগের নাজমিন খাতুন রূপা এবং রাজশাহী বিভাগের মাহফুজা আক্তার বিলাসি ও বরিশালের জাকিয়া জান্নাত জুই ব্রোঞ্জ জিতেছেন। অনূর্ধ্ব-৫৭ কেজিতে খুলনার সুমাইয়া ইয়াসমিন স্বর্ণ, চট্টগ্রামের রাজিয়া আক্তার রূপা এবং রংপুরের  অনিকা আক্তার ও ময়মনসিংহের কুমকুম আক্তার ব্রোঞ্জ জিতেছেন। ৫৭ (+) কেজিতে খুলনা বিভাগের ফাবিহা বুশরা স্বর্ণ, একই বিভাগের  মোহনা খাতুন রূপা এবং রাজশাহীর জেমী আক্তার ও ঢাকার মেহরীন খান ব্রোঞ্জ জয় করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat