ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০২-২৮
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউরোপীয় ইউনিয়ন সোমবার সার্বিয়া ও কসোভোর জন্য একটি শান্তির পরিকল্পনা প্রকাশ করেছে। ব্রাসেলসে উত্তেজনাপূর্ণ আলোচনা কোন চূড়ান্ত অগ্রগতি ছাড়াই শেষ হওয়ার পর একটি চুক্তিতে পৌঁছার  জন্য নেতাদের উপর চাপ বৃদ্ধির প্রেক্ষাপটে এই পরিকল্পনা প্রকাশ করা হয়।
ইইউ’র পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল বলেছেন, কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি ও সার্বিয়ার প্রেসিডেন্ট আলেক্সজান্ডার ভুসিকের সাথে পরবর্তী বৈঠক হবে মার্চ মাসে এবং পরিকল্পনাটি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হবে। খবর এএফপি’র।
কসোভো ও সার্বিয়ান নেতাদের উপস্থিতির আগে বোরেল সাংবাদিকদের বলেন, ‘আজ অগ্রগতি হয়েছে এবং আমি দলগুলোকে কাজে নিয়োজিত থাকার নির্দেশ দিয়েছি।’  
তিনি বলেন, আজ যা গৃহীত হয়েছে তা বাস্তবায়নের জন্য আরও কাজ করা প্রয়োজন।
সার্বিয়া ২০০৮ সালে কসোভোর স্বাধীনতার একতরফা ঘোষণাকে স্বীকৃতি দিতে অস্বীকার করার পর  আগেই  বিচ্ছিন্ন হয়ে যাওয়া এই প্রদেশটিতে স্থানীয় কর্তৃপক্ষ ও সার্ব সংখ্যালঘুদের মধ্যে সংঘাত শুরু হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat