ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০২-১৭
  • ৪৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সময় খারাপ যাচ্ছে আদিল আলি দুরানির। একে তো জেলে বন্দি রয়েছেন। তার উপর নতুন অভিযোগ আনলেন রাখি সাওয়ান্ত। ইতোমধ্যেই আদালতে গড়িয়েছে রাখি ও আদিলের দাম্পত্য কলহ। এবার আদিলের বিরুদ্ধে নতুন অভিযোগ তুললেন রাখি। আদিল নাকি নিষিদ্ধ মাদক নিতেন, দাবি ‘বিগ বস’ খ্যাত টেলি তারকার।
সপ্তাহ খানেক আগে স্বামী আদিলের বিরুদ্ধে প্রতারণা ও গার্হস্থ্য সহিংসতার অভিযোগ তোলেন রাখি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশি হেফাজতে আদিল। এবার রাখির অভিযোগ, নিষিদ্ধ মাদক সেবন করতেন আদিল।রাখির দাবি, ‘প্যাকেট আসত, তাতে পাউডারের মতো কিছু থাকত।’
কোন মাদকের নেশা করতেন আদিল? প্রশ্নে রাখি জানান, কোন মাদক নিতেন আদিল, সেই বিষয়ে কিছু জানেন না। তবে রাখির বক্তব্য, ‘পুলিশকে সব জানিয়েছি, পুলিশের কাছে সব প্রমাণ আছে।’
স্বামী আদিল দুরানির সঙ্গে দাম্পত্য কলহের মামলায় এখন চর্চার কেন্দ্রে রাখি সাওয়ান্ত। প্রতারণা, গার্হস্থ্য সহিংসতা-সহ একাধিক ধারায় আদিলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাখি। তার অভিযোগের ভিত্তিতে ৭ ফেব্রুয়ারি আদিলকে গ্রেফতার করে স্থানীয় ওশিয়ারা থানার পুলিশ। আপাতত জেলে রয়েছেন আদিল। আদালতে তার বিরুদ্ধে মামলা লড়ছেন রাখি। বুধবার ছিল সেই মামলার শুনানি।
আদালত থেকে বেরিয়ে রাখি জানান, তিনি আদিলের অত্যাচারের শিকার। তবে দেশের আইন ব্যবস্থার উপর ভরসা আছে তার। রাখির আশা, আদালতে ন্যায়বিচার পাবেন তিনি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat