ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০২-০৯
  • ৩১৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাহী পরিষদের ঢাকায় অবস্থানরত সদস্যদের এক সভা আজ দুপুরে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। বিএফইউজে’র সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে ওয়েজ বোর্ড বাস্তবায়ন, সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মী আইনসহ বিভিন্ন বিষয়ে নিয়ে আলোচনা হয়।
সভায় অবিলম্বে ৯ম ওয়েজ বোর্ড রোয়েদাদ বাস্তবায়ন ও ১০ম ওয়েজ বোর্ড গঠনের জোরালো দাবি জানানো হয়। এছাড়া প্রস্তাবিত সংশোধনীসহ সাংবাদিক ও সংবাদ মাধ্যম কর্মী (চাকরির শর্তাবলী) আইন দ্রুত পাস করার দাবি জানানো হয়। অন্যথায় এ দাবি আদায় সারাদেশে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলে সভায় সিদ্ধান্ত নেয়া হয়।
ডিএফপি ঘোষিত সংবাদপত্রের প্রচার সংখ্যা নিয়ে সভায় ক্ষোভ প্রকাশ করা হয়। প্রচার সংখ্যা বাস্তবতা বিবর্জিত বলে সভায় আখ্যায়িত করা হয়।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, বিএফইউজে মহাসচিব দীপ আজাদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, দফতর সম্পাদক সেবিকা রানী, নির্বাহী সদস্য ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, শেখ নাজমুল হক সৈকত ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat