ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০২-০৮
  • ৬০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রিয়েলিটি শো তারকা রাখি সাওয়ান্তের মামলায় তার স্বামী আদিল খান দুররানিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ব্যক্তিগত তহবিল আত্মসাতের অভিযোগ থানায় মামলা করেছিলেন রাখি। আজ বুধবার আদিলকে আদালতে হাজির করা হবে।
মুম্বাইয়ের ওশিওয়ারা থানার বাইরে গণমাধ্যমকর্মীদের রাখি বলেন, ‘আদিল সকালে আমাকে মারতে এসেছিল, আমি সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি। সে প্রায়ই আমার বাড়িতে আসে ও আমাকে হুমকি দেয়। এমনকি আজও সে আমাকে মারতে এসেছে। আমি অনেক ভয় পেয়েছিলাম।’
ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মামলায় আদিলের বিরুদ্ধে শারিরীকভাবে লাঞ্ছিত করা এবং তার টাকা ও গয়না আত্মসাতের অভিযোগ করেছেন রাখি। আদিলের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও তুলেছেন।
রাখির ভাই রাকেশ বলেন, ‘কখনো ভাবিনি আদিল এই স্তরে নেমে যাবে। এর আগে আমরা তাকে দু-তিনবার ক্ষমাও করেছি। আমাদের মায়ের মৃত্যুর পরের দিন আমরা রাখির বাড়িতে গিয়েছিলাম, তখন আমরা লক্ষ্য করি রাখির মুখ ফুলে গেছে। আমাদের দেখে রাখি কাঁদছিল। সে জানায় আমাদের মা মারা যাওয়ার দিনেও তাকে মারধর করেছিল আদিল।’
হঠাৎ করেই গত মাসে ইনস্টাগ্রামে রেজিস্ট্রি ম্যারেজের কিছু ছবি পোস্ট করে রাখি জানিয়েছিলেন, গত বছরই নাকি বিয়ে সেরেছেন তারা। তার প্রাক্তন স্বামী রিতেশ রাজের সঙ্গে বিচ্ছেদের পরই আদিলের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।
বিয়ের খবর নিশ্চিত করে ইন্ডিয়া টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে রাখি বলেছিলেন, ‘আমি আদিলকে বিয়ে করেছি। তিন মাসের পরিচয়ের পর গত বছরের জুলাইয়ে আমরা বিয়ে করি। আদিল বিষয়টি প্রকাশ করতে চায়নি, তাই আমিও চুপ থেকেছি গত সাত মাস।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat