ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০২-০৩
  • ৩০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশে তাদের ক্যাম্পাসটি রাজধানী ঢাকার বনানীতে স্থাপন করবে এবং এ বছরের মে মাসে একাডেমিক কার্যক্রম শুরু করবে।
দেশটির উচ্চ শিক্ষামন্ত্রী দাতো সেরি মোহাম্মদ খালেদ নরডিন বিশ্ববিদ্যালয়ের কুয়ালালামপুর মূল ক্যাম্পাসে আজ এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যে একথা বলেন।
তিনি বলেন, ইউসিএসআই ইউনিভার্সিটি বাংলাদেশ মালয়েশিয়ার একটি বৈশ্বিক শিক্ষার হার হিসেবে মর্যাদা বৃদ্ধি করবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সঙ্গে আন্তরিকতাও বন্ধুত্ব বাড়বে।
অনুষ্ঠানে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) রেহানা পারভিনসহ স্থানীয় শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ইউসিএসআই ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর দাতুক ড. সিতি হামিসাহ তাপসীর বলেন, ‘উচ্চ শিখরে এগিয়ে যাওয়ার আগে ইউসিএসআই এর নতুন ক্যাম্পাস প্রাথমিকভাবে শিক্ষাদান এবং শেখার উপর গুরুত্ব প্রদান করবে।’
উপাচার্য বলেন, ‘কাঙ্ক্ষিত স্নাতক ফলাফল এবং জীবনের সম্ভাবনা উন্নত করতে আমরা এমন প্রোগ্রাম অফার করব যা আমাদের বাংলাদেশী অংশীদারদের দিয়ে এর চাহিদা এবং অর্থনৈতিক বিষয়টি প্রতিফলিত করে নতুন ক্যাম্পাসের কাঠামোর সাথে সামঞ্জস্য রাখবে। শিক্ষার্থীদের জন্য গবেষণা, নির্বাহী শিক্ষা এবং এর গুণগতমান সংরক্ষণে অগ্রাধিকার দেয়া হবে।
উল্লেখ্য, ঢাকার বনানীতে ৪৫ হাজার বর্গফুটের ইউসিএসআই এর বাংলাদেশ ক্যাম্পাসে ২৪ ডিগ্রী এবং মাস্টার্স প্রোগ্রাম শুরু হবে। এরমধ্যে কম্পিউটার বিজ্ঞান, ব্যবসা, প্রকৌশল, স্থাপত্য, সামাজিক বিজ্ঞান এবং ডিজাইনের বিষয়গুলো অন্যতম। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয়টির কুয়ালালামপুর মূল ক্যাম্পাসে ১০০ বাংলাদেশী শিক্ষার্থী পড়াশোনা করছেন।
বিশ্ববিদ্যালয়টি আগামী সাত বছরের মধ্যে বাংলাদেশে শাখা ক্যাম্পাসে প্রায় ৫ হাজার শিক্ষার্থী ভর্তি করার আশা প্রকাশ করছে। এই সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম তিন একরের জমিতে নির্মিত ক্যাম্পাসে স্থানান্তরিত হবে। যেখানে ২০০,০০০ বর্গফুটের বেশি আধুনিক স্থাপনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়টির কার্যক্রম পরিচালনা করা হবে।
কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং-২০২৩ এ ইউসিএসআই হল মালয়েশিয়ার শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয়। রেটিং ২৮৪ নম্বরে রয়েছে। বিশ্ববিদ্যালয়টি বর্তমানে মালয়েশিয়ার কুয়ালালামপুর, কুচিং, এবং পোর্ট ডিকসনে তিনটি ক্যাম্পাস পরিচালনা করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat