ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০১-২৭
  • ২৯০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু বলেছেন, জাতিকে এগিয়ে নেয়ার পথে বিভিন্ন যুগের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানা জরুরি।
তিনি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা অর্জনের পথে ভাষা আন্দালন থেকে শুরু করে মুক্তিযুদ্ধের সকল ধাপের সাক্ষ্য বহনকারি শিক্ষকবৃন্দের সাথে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার গুরুত্ব অনেক।  শিক্ষা-জীবনের স্মৃতি রোমন্থন করার মধ্য দিয়ে নিজেদের শিকড়ে গিয়ে আবার ফিরে আসা অনেক তাৎপর্য বহন করে। এ ধরণের আয়োজন সমাজ গঠনে, পরিবার গঠনে এবং শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে খুবই সহায়ক শক্তি হিসেবে কাজ করে।’
বেড়া সরকারি বিপিন বিহারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত বেড়া পৌরসভাধীন তিনটি উচ্চ বিদ্যালয়ের ১৯৮১ ও ’৮২ ব্যাচের শিক্ষার্থীদের মিলনমেলা অনুষ্ঠানে আজ প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ঐতিহ্যবাহী বেড়া বিপিন বিহারি হাইস্কুল আমাদের অঞ্চলের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি শিক্ষা প্রতিষ্ঠান। বৃহত্তর পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলের স্বনামধন্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসময় প্রতিবছর বোর্ডের পরীক্ষায় স্ট্যান্ড করতো। কৃতি শিক্ষার্থীদের তখন বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ দেখতে আসত। এই প্রতিষ্ঠানের আমিও একজন ছাত্র ছিলাম।
অনুষ্ঠান শেষে মো. শামসুল হক টুকু প্রতিষ্ঠান প্রাঙ্গনে সমাহিত বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল খালেকের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
সাতবাড়িয়া ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট এস. এম. আসিফ শামস রঞ্জন, মঞ্জুর কাদের মহিলা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক মো. আবু সাঈদ বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে বেড়ার বিপিন বিহারি, হাইস্কুল ও গার্লস হাইস্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat