ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-২২
  • ৭৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ২০২৩ শুরু হয়েছে। আজ রোববার সকালে নগরীর বিদ্যাময়ী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুল প্রাঙ্গণে এর উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু।
প্রিমিয়ার আইডিয়াল স্কুলে আয়োজিত এক অনুষ্ঠানে মেয়র তার বক্তব্যে শিশুদেরকে পরিস্কার পরিচ্ছন্নতা জীবনযাপনের জন্য আহবান জানান। বিশেষতঃ হাত ধুয়ে খাবার খাওয়া, নখ পরিস্কার রাখা, টয়লেট ব্যবহারের পর হাত ধোয়া ইত্যাদি বিষয়ে গুরুত্বারোপ করেন।
এ সময় ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, ৯ নং ওয়ার্ডের কাউন্সিলর শীতল সরকার, ৭,৮,৯ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর হামিদা পারভীন, ১০, ১১, ১২ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর রোকশানা শিরীন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন, প্রিমিয়ার আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মোঃ চাঁন মিয়া, বিদ্যালয়সমূহের শিক্ষকরা ০৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক শাহজাহান সরকার সাজু প্রমুখ উপস্থিত ছিলেন।
এ কার্যক্রমে আজ ২২ থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৩৩ টি ওয়ার্ডের ৫ থেকে ১৬ বছর বয়সী ১ লক্ষ ১৫ হাজার শিশুকে কৃমিনাশক ওষুধ সেবন লক্ষ্যমাত্রা রয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের৷ সপ্তাহ চলাকালে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সমপর্যায়ের মাদ্রাসা, মক্তব ও এতিমখানাসমূহে ৫-১৬ বছরের সকল শিক্ষার্থী এবং স্কুল বহির্ভূত শিশু, পথশিশু ও শ্রমজীবী শিশুদের কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat