ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০১-১৫
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন (বিওএ)-এর আয়োজনে ‘শেখ কামাল ২য় বাংলাদেশ  যুব গেমস ২০২৩’র আন্ত:জেলা  বরিশাল পর্ব  রোববার  শুরু  হচ্ছে ফুটবল দিয়ে। 
আগামীকাল স্থানীয় শহীদ  আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে সকাল ১০টায়  আনুষ্ঠানিকভাবে  বিভাগীয় পর্যায়ের  এ প্রতিযোগিতার উদ্বোধন করবেন বরিশাল  বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক ও রাজস্ব) খোন্দকার আনোয়ার হোসেনের সভাপতিত্বে  উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো: জাহাঙ্গীর হোসেন, বরিশাল সদর সার্কেল মেজর মো: ইফতেখার আলম (বিএসসি) ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মো: ইউনুস (সাবেক সংসদ সদস্য)।
আন্ত:উপজেলা  পর্ব থেকে  উঠে আসা  বরিশাল বিভাগের ৬ জেলার অনুর্ধ্ব-১৭ বছর বয়সী  তরুণ-তরুণীরা প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।  শহীদ  আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে  অনুষ্ঠিত হবে  এ বিভাগের  চারটি ইভেন্ট ফুটবল,কাবাডি, ব্যাডমিন্টন ও কারাতে। 
এ ছাড়া বরগুনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে  বরিশাল বিভাগের  দাবা ও এ্যাথলেটিকস।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat