ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২৩-০১-১২
  • ৩৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় উত্থাপিত নৌ-পরিবহন মন্ত্রণালয়ের বার্ষিক হিসাবে আনা অডিট আপত্তিগুলোর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করা হয়েছে।
কমিটির সভাপতি মো: রুস্তম আলী ফরাজীর সভাপতিত্বে আজ সংসদ সচিবালয়স্থ কেবিনেট কক্ষে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়।
কমিটির সদস্য আবুল কালাম আজাদ, মনজুর হোসেন, আহসানুল ইসলাম টিটু ও বেগম ওয়াসিকা আয়শা খান সভায় অংশগ্রহণ করেন।
পরিবহন অডিট অধিদপ্তর থেকে নৌ পরিবহন মন্ত্রণালয়ের অধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০১৯-২০২০ অর্থবছরের হিসাব সংক্রান্ত বাংলাদেশের কম্পট্রোলার এন্ড অডিটর জেনারেলরে কমপ্লায়েন্স অডিট রিপোর্টে ১ থেকে ২৬ অনুচ্ছেদে অন্তর্ভুক্ত অডিট আপত্তির নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় অডিট আপত্তির অনুচ্ছেদ নং-০২, ০৩, ০৮, ৯(২), ৯(৩), ১১(৩), ১১(৪), ১৬, ১৭, ১৮, ২০ (আংশিক), ২১, ২৫ নিষ্পত্তি এবং ২২ ও ২৩ প্রমাণ প্রাপ্তি সাপেক্ষে নিষ্পত্তিযোগ্য ঘোষণা করা হয়। অডিট আপত্তির ২৪ নং অনুচ্ছেদে উল্লিখিত পিপিআর, ২০০৮ এর বিধি ৬৪(১) ও ১২৭(২) (গ) লঙ্ঘিত হওয়ায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।
সভায় কমিটির বিগত ৯৮তম, ৯৯তম ও ১০০তম বৈঠকের সিদ্ধান্ত অনুমোদন বিষয়ে পর্যালোচনা করা হয়।
সভার বিবিধ সিদ্ধান্তের অনুচ্ছেদ নং-০৮ এ পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দের আবেদন অনুযায়ী অধিকতর যাচাই-বাছাই পূর্বক তথ্য প্রেরণের সিদ্ধান্ত গৃহীত হয় এবং অনুচ্ছেদ নং-০৬ প্রমাণক সাপেক্ষে নিষ্পত্তিযোগ্য বলে উল্লেখ করা হয়।
সভায় নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব, অর্থ মন্ত্রণালয়, সিএজি কার্যালয় ও চট্টগ্রাম বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat