ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২৩-০১-১২
  • ৪২৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ ডায়াবেটিস বিষয়ক আইডিএফ গ্লোবাল অ্যাম্বাসেডর পদক ও সম্মাননা গ্রহণ করেছেন।
আইডিএফ ওয়ার্ল্ড ডায়াবেটিস কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে ডায়াবেটিস এবং অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত রোগীদের জন্য সাশ্রয়ী মূল্যের স্বাস্থ্যসেবা নিশ্চিত করায় তাঁর ভূমিকার স্বীকৃতিস্বরূপ তাঁকে প্রথমবারের মতো লিসবন, পর্তুগাল ৫ ডিসেম্বর ২০২২ এ ডায়াবেটিসের গ্লোবাল অ্যাম্বাসেডরের সম্মানসূচক খেতাব দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ বিষয়ে ব্রিফ করেন।
প্রধানমন্ত্রী ২৪ আগস্ট, ২০২২ তারিখে ঢাকার গণভবনে আইডিএফ প্রেসিডেন্ট অধ্যাপক আখতার হুসেনের সাথে সাক্ষাতের সময় এই উপাধি গ্রহণ করেন।
পর্তুগালে বাংলাদেশের রাষ্ট্রদূত তার পক্ষে খেতাব গ্রহণ করেন।
পররাষ্ট্রমন্ত্রী একেএম আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জল হোসেন এবং সিনিয়র পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন পদক ও সম্মাননাপত্র তুলে দেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat