ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২৩-০১-১২
  • ৫৭৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সাব-রেজিস্ট্রি অফিসের কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।এতে বলা হয়, সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এবং আইন ও বিচার বিভাগের সচিব মো. সারওয়ার হোসেনের সঙ্গে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশেনের নেতৃবৃন্দের ফলপ্রসূ আলোচনার প্রেক্ষিতে তারা কর্মরিবতি প্রত্যাহারের ঘোষণা দেন। আজ সারা দেশের জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে স্বাভাবিক রেজিস্ট্রেশন কার্যক্রম চলে।
এতে আরও বলা হয়, চাঁপাই নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার সাব-রেজিস্ট্রার মো. ইউসুফ আলীকে ১০ জানুয়ারি বিকেলে নিজ অফিসে সরকারি দায়িত্ব পালনকালে শারীরিকভাবে লাঞ্চিত করা এবং তার ওপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করার প্রতিবাদে বাংলাদেশ রেজিষ্ট্রেশন সার্ভিস এসোসিয়েশন দেশের জেলা রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে কর্মবিরতি কর্মসূচি ঘোষণা করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat