ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১২-১৮
  • ৬৪৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘থাকব ভালো, রাখব ভালো দেশ, বৈধ পথে প্রবাসী আয়-গড়ব বাংলাদেশ’ এ প্রতিপাদ্যে চাঁদপুর জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের উদ্যোগে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস। অনুষ্ঠানে প্রবাসীদের মেধাবী সন্তানদের মধ্যে ৮৮ জন শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।
আজ চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা, চেক বিতরণ ও সম্মাননা প্রদান করা হয়েছে।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক কামরুল হাসান।অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ইমতিয়াজ হোসনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজী (আইটিএম) চাঁদপুরের অধ্যক্ষ ড. প্রকৌশলী মো. সাকাওয়াত আলী।
স্বাগত বক্তব্য রাখেন কর্মসংস্থান ও জনশক্তি চাঁদপুর জেলা অফিসের সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সফিকুর রহমান।
অনুষ্ঠানে প্রবাসী কর্মীদের মেধাবী সন্তানদের মধ্যে বিভিন্ন ক্যাটাগরীতে ৮৮ জন কৃতী শিক্ষার্থীকে ১৩ লাখ ৫২ হাজার টাকা শিক্ষাবৃত্তি প্রদান ও ১৯জন প্রতিবন্ধীকে দুই লাখ ২৮হাজার টাকার চেক প্রদান করা হয়।
এছাড়াও সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী মো. শাহজালাল মোল্লা, রেহানা সালমা তানিয়া ও সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী ইসলামী ব্যাংক চাঁদপুর শাখাকে সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে জনতা ব্যাংক লিমিটেড চাঁদপুর নতুন বাজার কর্পোরেট শাখা ব্যবস্থাপক মো. আবদুল্লাহ আল মামুন, নৌ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার বেলায়েত হোসেন শিকদারসহ সরকারি বিভিন্ন দপ্তর ও ব্যাংকের কর্মকর্তা এবং প্রবাসী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat