ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১২-১২
  • ২৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নবনিযুক্ত সংযুক্ত আরব আমিরাত (ইউএই) রাষ্ট্রদূত আবদুল্লাহ আলী আল হামুদি বলেছেন, তার দেশ ঢাকার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী। 
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে রাষ্ট্রদূত এ মন্তব্য করেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের সাথে বাণিজ্য ও বিনিয়োগ, বিমান ও শিপিং সংযোগ, কৃষি, খাদ্য নিরাপত্তা, ভাসমান সৌরশক্তি, ওষুধ, আইটি, বনায়ন এবং ম্যানগ্রোভ বনের ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর জোর দেন।
তিনি আবুধাবি ও ঢাকা/চট্টগ্রামের মধ্যে ব্যয় সাশ্রয়ী ফ্লাইট চলাচলের জন্য আবুধাবি ভিত্তিক এয়ারলাইন্স সংস্থা উইজ এয়ার পরিচালনার জন্য বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা চেয়েছেন।
রাষ্ট্রদূত ২০২৩ সালে দুবাইয়ে অনুষ্ঠিতব্য কপ ২৮-এ বাংলাদেশের সমর্থন প্রদানের জন্য পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রদূত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশ ও আরব আমিরাতের মধ্যে সম্পর্ক দিন দিন দৃঢ় হচ্ছে।
তিনি বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে খাদ্য নিরাপত্তা, জ্বালানি নিরাপত্তা এবং জলবায়ু পরিবর্তন ইস্যুতে সহযোগিতা জোরদার করার ওপর জোর দেন।
মোমেন সংযুক্ত আরব আমিরাতকে উন্নয়ন ও সমৃদ্ধির রোল মডেল হিসেবে রূপান্তরের জন্য সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন।
তিনি আকর্ষনীয় এক্সপো ২০২০ দুবাই আয়োজনের জন্য সংযুক্ত আরব আমিরাতের নেতৃত্বকে বিশেষভাবে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat