ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১২-০৬
  • ৭০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বলেছেন, ধর্মীয় সম্প্রীতি সুসংহত করতে সমাজের সকল শ্রেণি পেশার মানুষকে নিজ নিজ অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আজ নেত্রকোণা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নেত্রকোণা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির তিনি বক্তৃতায় এসব কথা বলেন।
ফরিদুল হক খান বলেন, আমাদের সংবিধানে সকল ধর্মীয় সম্প্রদায়ের অনুসারীদের স্বাধীনভাবে ধর্মকর্ম পালনের অধিকার নিশ্চিত করা হয়েছে। ধর্ম নিরপেক্ষতাকে সংবিধানের অন্যতম মূলনীতি হিসেবে গ্রহণ করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৪৭ সালে ধর্মের ভিত্তিতে প্রতিষ্ঠিত পাকিস্তান রাষ্ট্রের অসারতা বুঝতে পেরেছিলেন। তাই তিনি সারা জীবন একটি অসাম্প্রদায়িক সুখী সমৃদ্ধ সোনার বাংলা প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে গেছেন।
প্রতিমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার নতুন ম্লোগান হচ্ছে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, উৎসব সবার। তিনি আরো বলেন, বাংলাদেশে সম্প্রীতির পরিবেশ সুদৃঢ় করার লক্ষ্যে সকল ধর্মের অনুসারীদের কল্যাণে উল্লেখযোগ্য উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
নেত্রকোণা জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিস এর সভাপতিত্বে অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতামূলক আন্ত:ধর্মীয় সংলাপে আরো বক্তৃতা করেন হাবিবা রহমান খান শেফালী এমপি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat