ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১১-২৬
  • ৩৩৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, বাংলাদেশকে সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করতে হলে খাদ্য উৎপাদন বৃদ্ধির কোন বিকল্প নাই।
তিনি বলেন,খাদ্য উৎপাদনের মূল চালিকা শক্তি হচ্ছে এ দেশের কৃষকরা। তাদের উন্নয়নে বর্তমান সরকার সার,বীজসহ সব ধরনের কৃষি উপকরণ সহজলভ্য করেছেন, কৃষকের দোর গোড়ায় পৌঁছে দেয়ার ব্যবস্থা করেছেন।
মন্ত্রী আজ নাজিরপুরে রবিশস্যের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে সরকারের বরাদ্দ করা প্রনোদনার সার, বীজ এবং সিডযন্ত্র প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী এদেশের কৃষকদের সুবিধার্থে মাত্র ১০ টাকায় প্রায় ১ কোটি ব্যাংক হিসাব খুলে দেয়ার ব্যবস্থা করেছেন। এসব হিসেবে সরাসরি কৃষকের সহায়তার অর্থ চলে যায়। মধ্যস্বত্বভোগীরা এখন আর কৃষকের অর্থে ভাগ বসাতে পারে না। সার সহজলভ্য করতে কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হয়।
উপজেলা পরিষদের কৃষি প্রশিক্ষণ ইন্সটিটিউট মিলনায়তনে নির্বাহী অফিসার ডা: সঞ্জিব দাসের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান রঞ্জু, উপজেলা কৃষি অফিসার ইশরাত জাহান এবং সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী। পরে, তিনি কৃষকের হাতে কৃষি উপকরণ ও সিডড় যন্ত্র তুলে দেন।
উল্লেখ্য,মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয় থেকে বিনামূল্যে গাভী, ছাগল, জাল, হাঁস, মুরগী,ভেড়া এমনকি এসব প্রাণির খাবার এবং থাকার ঘর তৈরী করে দেয়া হচ্ছে । লাখ লাখ ভূমিহীন ও গৃহহীন মানুষের জন্য পাকা ঘর তৈরী করে দিয়ে তাদেরকে বসবাসের জন্য দেয়া হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat