ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২৪
  • ৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভোলা জেলার উপজেলা সদরে আজ বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে জেলা প্রশাসক মো: তৌফিক-ই-লাহী চৌধুরী প্রধান অতিথি হিসেবে মুক্তিযোদ্ধাদের হাতে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ তুলে দেন। মুক্তিযোদ্ধা সংসদ সদর উপজেলা কমান্ড এ অনুষ্ঠানের আয়োজন করে।
এসময় প্রধান অতিথি মো: তৌফিক-ই-লাহী চৌধুরী বলেন, মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখনই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসেন, তখনই মুক্তিযোদ্ধাদের জন্য সর্বাত্মক সহযোগিতা করে থাকেন। তাই আজকে আমাদের জন্য খুশির একটি দিন। এ স্মার্ট কার্ডে মুক্তিযোদ্ধাদের সকল তথ্য থাকছে। বর্তমান প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের যে সম্মান দিচ্ছেন, এটি আমাদের মূল্যায়ন করতে হবে।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবদুল মমিন টুলু, জেলা পুলিশ সুপার মো: সাইফুল ইসলাম, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো: মোশারেফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মো: দোস্ত মাহমুদ, মো: সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ও প্রেসক্লাব সভাপতি এম. হাবিবুর রহমান।
বীর মুক্তিযোদ্ধা মো: ওয়াহিদুর রহমান জানান, আজকের অনুষ্ঠানে সদর উপজেলার মোট ৪২০ জন মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। এর মধ্যে ২০৭ জন জীবিত ও ২১৩ জন মৃত মুক্তিযোদ্ধা রয়েছেন। মৃতদের পক্ষে তাদের পরিবারের সদস্যরা স্মার্ট কার্ড ও সনদ গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat