ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-২৩
  • ৩৯২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ঢাকার আদালত প্রাঙ্গণ থেকে দু’জঙ্গিকে ছিনিয়ে নেয়ার ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। আসামির নাম মেহেদী হাসান অমি ওরফে রাফি (২৪)। জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পুলিশের দায়ের করা মামলার ১৪ নম্বর আসামি মেহেদী।
বুধবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-কমিশনার মো. ফারুক হোসেন জানান, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) মেহেদী হাসানকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মেহেদী জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় সরাসরি অংশ নিয়েছিল। মেহেদী জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সামরিক শাখার সদস্য। তার বাড়ি সিলেটের আম্বরখানাতে।
ব্লগার নাজিমউদ্দীন সামাদ হত্যার মিশনেও মেহেদী অংশ নিয়েছিল বলে সিটিটিসি সূত্র জানিয়েছে। ২০১৬ সালের ৬ এপ্রিল পুরান ঢাকার লক্ষ্মীবাজারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমউদ্দীন সামাদকে কুপিয়ে ও গুলি করে হত্যা করে জঙ্গিরা।
উল্লেখ্য, গত রোববার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে পুলিশের চোখে-মুখে স্প্রে করে প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত দু’আসামি সুনামগঞ্জের ছাতকের মইনুল হাসান শামীম ও লালমনিরহাটের আদিতমারীর আবু ছিদ্দিক সোহেলকে ছিনতাই করে নিয়ে যায় তাদের সহযোগি জঙ্গিরা।
এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পলাতক দু’জঙ্গিকে ধরিয়ে দিলে ১০ লাখ করে ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে পুলিশ। সারাদেশে ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat