ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-১৬
  • ৩৮৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, তারেক রহমান মুচলেকা দিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। 
তিনি বলেন, ‘খালেদা জিয়া ও তারেক রহমানের নামে যে সকল মামলা হয়েছে তা ২০০৭ সালে কথিত তত্ত্বাবধায়ক সরকার করেছিলেন। সেই মামলায় তাদের সাজা হয়েছে। আওয়ামী লীগ সরকার কোন মামলা করেনি। আওয়ামী লীগ যদি মামলা দিতো, তাহলে তারা বলেতে পারতো এটা প্রতিহিংসামূলক।’ 
আজ ঝালকাঠি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আমির হোসেন আমু এসব কথা বলেন। 
তিনি বলেন, বঙ্গবন্ধুকে হত্যা করা না হলে ডিজিটাল বাংলাদেশ আরও ৪০ বছর এগিয়ে থাকতো, বাংলাদেশ আজ বিশ^কে নেতৃত্ব দিতো। তিনি ১৯৭৩ সালে চট্রগ্রামের বেতবুনিয়ায়  ভূ-উপগ্রহ কেন্দ্র স্থাপন করেছিলেন। ২০০৯ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ নির্মানে পদক্ষেপ নেন এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু স্যাটেলাইট স্থাপনের ফলে দেশের অনলাইন সেবা কার্যক্রম দ্রুত সম্প্রসারণ সম্ভব হয়েছে। 
ঝালকাঠির জেলা প্রশাসক মো. জোহর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আফরুজুল হক টুটুল, জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট খান সাইফুল্লাহ পনির, জেলা আওয়ামী লীগ সহসভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান। 
পরে ডিজিটাল অনলাইনে নানা সেবা  প্রদান প্রতিষ্ঠান ও  কুইজ প্রতিযোগিতা, চিত্রাংকন ও বিতর্ক প্রতিযোগিতা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসনের আয়োজনে এ মেলায় সরকারি বেসরকারী ১০৭টি স্টল  স্থান পেয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat