ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-১৬
  • ৪৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, পোল্যান্ডে খুব সম্ভব রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়নি । 
ইউক্রেন সীমান্তবর্তী পোল্যান্ডের পূর্বাঞ্চলীয় একটি গ্রামে মঙ্গলবার এক ক্ষেপণাস্ত্র হামলায় দুই জন নিহত হওয়ার কয়েকঘন্টার মধ্যে বাইডেন ইন্দোনেশিয়ার বালিতে বুধবার জি৭ ও ন্যাটো মিত্রদের সাথে  জরুরি বৈঠক করেন।
জি৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে এই বৈঠকের পর সাংবাদিকদের বাইডেন বলেন, বিস্ফোরণ নিয়ে তদন্তে সহায়তা করতে আমরা সম্মত হয়েছি। আসলে কি ঘটেছে সে বিষয়ে আমরা নিশ্চিত হতে চাই। এরপরই পরবর্তী পদক্ষেপের বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত নেবো।
রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়েছে কিনা এ প্রশ্নের জবাবে বাইডেন বলেন, প্রাথমিকভাবে পাওয়া তথ্য তা বলছে না। খুব সম্ভব এটি রাশিয়া থেকে ছোড়া হয় নি। তবে আমরা দেখছি।
এদিকে পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা বুধবার সাংবাদিকদের বলেছেন,  কে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে তার সুস্পষ্ট প্রমান এ মুহুর্তে আমাদের কাছে নেই। তদন্ত চলছে। খুব সম্ভব এটি রাশিয়ার তৈরি।
এর আগে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ক্ষেপণাস্ত্রটি রাশিয়ার তৈরি বলে জানিয়েছিল। একারণে অবিলম্বে বিস্তারিত ব্যাখার জন্যে ওয়ারশতে নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকেও তলব করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat