ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-১৫
  • ৩২৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ইন্দোনেশিয়ার বালিতে জি২০ সম্মেলনে বলেছেন, রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ শেষ করার এবং হাজারো মানুষের জীবন বাঁচানোর এখনই সময়। মঙ্গলবার ভিডিও বার্তার মাধ্যমে তিনি এ বক্তব্য দেন। খবর এএফপি’র।
এএফপি’র হাতে পাওয়া এক বক্তব্যে বলা হয়েছে, তিনি বলেন, ‘আমি মনে করি রাশিয়ার ধ্বংসাত্মক যুদ্ধ বন্ধ করার অবশ্যই এখনই সময় এবং তা বন্ধ করা যেতে পারে। এতে হাজারো মানুষের জীবন বেঁচে যাবে।’
তিনি তার অতি পরিচিত আর্মি গ্রীন টি-শার্ট পরিধান করে এ ভাষণ দেন। সেখানে ইতোমধ্যে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ভাষণ দিয়েছেন।
জেলেনস্কি ভাষণ দেয়ার সময় সম্মেলন কক্ষে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ছিলেন না। কারণ তিনি এ সম্মেলনে সরাসরি অংশগ্রহণ এড়াতে তার প্রতিনিধিত্ব করতে তার দেশের পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ সের্গেই’কে বালিতে পাঠিয়েছেন।
জেলেনস্কি তার বক্তব্যে রাশিয়ার পরমাণু অস্ত্রের হুমকির কঠোর সমালোচনা করেন। পুতিনের এমন অস্পষ্টতাপূর্ণ বক্তব্যের উল্লেখ করে জেলেনস্কি আরো বলেন, যা বেইজিংকেও অস্বস্তিকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছে।
তিনি আরো বলেন, ‘পারমাণবিক ব্ল্যাকমেইলের জন্য কোন অজুহাত থাকতে পারে না এবং হতে পারে না। তিনি এটি পরিস্কার করার জন্য রাশিয়াকে বাদ দিয়ে ‘জি১৯’কে স্পষ্টভাবে ধন্যবাদ জানান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat