ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-১৩
  • ৭১৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

‘‘আর নয় বাল্য বিয়ে, এগিয়ে যাই স্বপ্ন নিয়ে’’ শীর্ষক সেøাগান দিয়ে পিরোজপুরে আজ দুপুর ১২টায় জেলা বাল্য বিয়ে নিরোধ কমিটির এক সভা অনুষ্ঠিত হয়।
শহীদ আব্দুর রাজ্জাক- সাঈফ মিজান স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় অতিরিক্ত জেলা প্রশাসন সার্বিক মনিরা পারভীন সভপতিত্ব করেন। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা। এ সভায় অন্যান্যের মধ্যে প্যানেল মেয়র মোঃ আব্দুল হাই, সাংবাদিক গৌতম চৌধুরী, মঠবাড়িয়া উপজেলা নির্বাহী অফিসার উর্মী ভৌমিক, জেলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা নকীব বক্তব্য রাখেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন ২০৪১ সালের মধ্যে বাল্য বিয়ে পুরোপুরি নির্মূল করতে হলে আমাদের সকলের একযোগে কাজ করতে হবে। তিনি বলেন বাল্য বিয়ে নিরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি আইন প্রয়োগও করা হচ্ছে। আপনারা বাল্যবিয়ের আয়োজনের খবর শুনলে তাৎক্ষণিকভাবে আমাকে অথবা উপজেলা নির্বাহী অফিসারদের জানাবেন। তিনি বলেন আসুন, আমরা সবাই মিলে বাল্যবিয়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলি ও সোচ্চার হই।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat