ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-১২
  • ৫৩৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বান্দরবান জেলার তিনটি উপজেলা রুমা, রোয়াংছড়ি ও থানচি উপজেলায় দেশী-বিদেশী পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা আরো চারদিন বাড়িয়ে ১৬ নভেম্বর পর্যন্ত করা হয়েছে। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় এ নিয়ে ষষ্ঠবারের মতো এই নিষেধাজ্ঞা বর্ধিত করা হলো।
আজ শনিবার বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি স্বাক্ষরিত এক পত্রে এ নিষেধাজ্ঞার তথ্য জানানো হয়েছে।
ওইপত্রে জানানো হয়েছে, বান্দরবান সেনা রিজিয়নের আবেদনের প্রেক্ষিতে পর্যটকদের নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এরআগে, প্রথমে ১৭ অক্টোবর রোয়াংছড়ি ও রুমা উপজেলায় পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। দ্বিতীয় দফায় ২৩ অক্টোবর, তৃতীয়দফায় ৩০ অক্টোবর ওই দুই উপজেলাসহ থানচি ও আলীকদম উপজেলায় ভ্রমণ নিষেধাজ্ঞা দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হয়। এরপরে ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞার সময় বাড়ানো হয়।
পরে গণবিজ্ঞপ্তি জারি করে ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বান্দরবানের চার উপজেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা বাড়ানো হয়। এরপর ৮ নভেম্বর থেকে ১২ নভেম্বর পর্যন্ত বান্দরবান জেলার রুমা-রোয়াংছড়ি ও থানচি এই তিন উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় জেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat