ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১১-১০
  • ৩৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

এক লাখ ৬০ হাজার মেট্রিক টন ইউরিয়া ও এমওপি সার কিনবে সরকার। এতে খরচ হবে ১ হাজার ২৯৯ কোটি ৪৭ লাখ ১৫ হাজার ৭৫৮ টাকা। কাতার, বেলগ্রেট ও কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) থেকে এ সার কেনা হবে।
বৃহস্পতিবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে। সভায় মোট ৩ হাজার ৪৭১ কোটি ৫৬ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে ১২টি ক্রয় প্রস্তাব অনুমোদন পেয়েছে।
সভাশেষে অনুমোদিত প্রস্তাবের বিষয়ে সংবাদিকদের কাছে তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব সাঈদ মাহবুব খান।
সাঈদ মাহবুব খান বলেন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি) রাষ্ট্রীয় চুক্তির মাধ্যমে কাতারের মুনাজাত থেকে দশম লটে ৩০ হাজার মেট্রিক টন বাল্ক দানাদার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ২০১ কোটি ৭৪ লাখ ৮৫ হাজার ৯২১ টাকা।
এছাড়া শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিআইসির মাধ্যমে কাফকোর কাছ থেকে দশম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড দানাদার ইউরিয়া সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ১৯১ কোটি ৩ লাখ ১১ হাজার ৮৩৭ টাকা।
তিনি বলেন, কৃষি মন্ত্রণালয়ের একটি প্রস্তাব বেলগ্রেট থেকে এক লাখ মেট্রিক টন এমওপি সার কেনার অনুমোদন দেওয়া হয়েছে। এতে মোট খরচ হবে ৯০৬ কোটি ৬৯ লাখ ১৮ হাজার টাকা।
সাঈদ মাহবুব খান জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন টিসিবির মাধ্যমে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ব্রাজিল থেকে ১২ হাজার ৫০০ মেট্রিক টন চিনি ক্রয়ের অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এতে খরচ হবে ৬৫ লাখ ৫২ হাজার ৬২৫ মার্কিন ডলার। যা বাংলাদেশি টাকায় ৬৫ কোটি ৯৮ লাখ ৪৯ হাজার ৩৩৭ টাকা। প্রতি টন চিনির দাম পড়বে ৫২৪ মার্কিন ডলার।
অনুমোদিত ১২ প্রস্তাবের মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ৩টি, নৌপরিবহন মন্ত্রণালয়ের ২টি, স্থানীয় সরকার বিভাগের ২টি, শিল্প মন্ত্রণালয়ের ২টি এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি, কৃষি মন্ত্রণালয়ের ১টি এবং বাণিজ্য মন্ত্রণালয়ের ১টি প্রস্তাব রয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat