ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-১১-০৪
  • ৮০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চুয়াডাঙ্গা জেলা সদরে গতরাতে চুয়াডাঙ্গা- মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে গরুবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগার ঘটনায় দুইব্যক্তি নিহত হয়েছেন।
এ সময় ট্রাকে থাকা ১৯ টি গরুর মধ্যে ৭টি গরুরও ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বৃহস্পতিবার দিবাগত শুক্রবার রাত ৩ টার দিকে চুয়াডাঙ্গা-মেহেরপুর আঞ্চলিক সড়কের আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের নিকট এ দুর্ঘটনা ঘটে। গরুবোঝাই ট্রাকটি বরিশাল থেকে মেহেরপুরে যাচ্ছিলো।
নিহতরা হলেন, মেহেরপুর জেলার রায়পুর গ্রামের লুৎফরের ছেলে আশরাফুল হক (৫০) ও একই জেলার বাসস্ট্যান্ড পাড়ার হারুন উর রশিদের ছেলে মনির হোসেন (৪৫)। এ দুর্ঘটনায় আগত হয়েছেন আরও দু’জন।
হতাহতরা ট্রাকে করে গরুগুলো নিয়ে যাচ্ছিলেন।
চুয়াডাঙ্গা ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ রফিকুজ্জামান জানান, বরিশাল থেকে মেহেরপুরগামি গরুবোঝাই ট্রাকটি পথিমধ্যে চুয়াডাঙ্গার আলুকদিয়া বিশ্বাস ফিলিং স্টেশনের কাছাকাছি এসে নিয়ন্ত্রণ হারায় এবং সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ট্রাকটির ধাক্কা লেগে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে, ট্রাকের ভিতর থেকে আশরাফুল হক নামের একব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। গুরুতর অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক মনির হোসেন নামে অপর একব্যক্তিকে মৃত ঘোষনা করেন।
তিনি আরও জানান, ট্রাকে থাকা ১৯ টি গরুর মধ্যে ঘটনাস্থলেই৭টি গরুর মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার পরিদর্শক (অপারেশন) নিরব হোসেন দুর্ঘটনায় দুইব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat