ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১১-০১
  • ৫৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে জুয়ার আসর থেকে ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে জুয়ার বেশ কিছু সরঞ্জামসহ নগদ ৩২ হাজার ১১০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) নগরীর চান্দগাঁও থানাধীন ইস্পাহানী জেটি রোডের কলাবাগান লেদুর সেমি পাকা ঘরের ভেতর থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- মো. মনসুর (২৮), ইয়ার মাহমুদ (৪০), মো. শাহিন মিয়া (২৪), তোফাইল আহমদ (২৬), সাজ্জাদ চৌধুরী, মো. সোহাগ (৩০), মো. সাজ্জাদ হোসেন (১৯), মো. আবু তালেব (৩৪), মো. ইসমাইল (৩১), নুর মোহাম্মদ (৩৫), কামাল হোসেন (২৮), মো. দিদারুল ইসলাম ইরফান (৩১), মো. নাছির (২৫), মো. আজিজ (৩২), মো. মানিক হোসেন (৪২), সুমন দাশ (৩৫), আব্দু রহমান (৫০), আব্দুছ সাত্তার (৩৯), এনামুল হক (৪৩) ও আহম্মদ আজাদ (৪০)।
অভিযানে নেতৃত্ব দেন চান্দগাঁও থানার এসআই শরীফ রোকনুজ্জামান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জাম এবং নগদ টাকা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মামলা করা হয়েছে।
চান্দগাঁও থানার ওসি মো. মঈনুর রহমান বলেন, তারা টাকার বিনিময়ে জুয়া খেলছিল। খবর পেয়ে এক আসর থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat