ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১০-২৭
  • ৩৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইরানের দক্ষিণাঞ্চলীয় শিরাজ নগরীতে একটি শিয়া মুসলিম মাজারে বুধবার সশস্ত্র ‘সন্ত্রাসী’ হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছে। এদিকে ইসলামিক স্ট্রেট গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়, শিরাজ নগরীর শাহ চেরাঘ দরগাহে মাগরিবের নামাজের সময় এ সশস্ত্র ‘সন্ত্রাসী’ হামলা চালানো হয়। খবরে কমপক্ষে ১৯ জনের আহত হওয়ার কথা বলা হয়।
এর আগের খবরে সেখানে হামলায় ১৩ জন নিহত ও ৪০ আহত হওয়ার কথা জানানো হয়েছিল।
সংবাদ সংস্থা ফার্স জানায়, নিহতদের মধ্যে অন্তত এক নারী ও দুই শিশু রয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম পরিবেশিত প্রাথমিক খবরে বলা হয়, তিন হামলাকারী ভয়াবহ এ হামলা  চালায় এবং এদের দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
এদিকে স্থানীয় এক কর্মকর্তা কেবলমাত্র একজন এ হামলায় জড়িত থাকার কথা জানান।
স্থানীয় বিচার বিভাগের প্রধান কাজিম মুসাভি রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, ‘মাত্র একজন সন্ত্রাসী এই হামলায় জড়িত ছিল। টেলিভিশনটি জানায়, এ ঘটনায় ‘তাকফিরি গ্রুপের সাথে সম্পৃক্ত এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে।’
এদিকে ইসলামিক স্টেট গ্রুপ এ হামলার দায় স্বীকার করেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat