ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১০-২১
  • ৫০৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাণিজ্যমন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় দেশে নিত্য পণ্যের দাম খুব বেশি বাড়েনি।
আজ নগরীর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘কিন্তু সাধারণ মানুষ এতেও ভোগান্তির শিকার হচ্ছেন। পরিস্থিতি বিবেচনায় আমাদেরকে তা সহনীয় পর্যায়ে আনতে হবে। একই সঙ্গে বিশ্ব মন্দা মোকাবেলায় আমাদের সবাইকে কাজ করতে হবে।’ 
টিপু মুনশি বলেন, বিশ্ব মন্দা মোকাবেলায় সরকার প্রস্তুত।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের এক ইঞ্চি জমিও পতিত না রাখার নির্দেশ দিয়েছেন। দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক মন্দা প্রশমিত করতে হবে।’
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘এছাড়া, সরকার যেসব খাতে সম্ভব সেসব খাতে ব্যয় সংকোচন, কমানো বা স্থগিত করছে। বৈশ্বিক মন্দার কারণে আমরা সমস্যার সম্মুখীন হতে পারি। এই বিপদ সকলকে একসাথে মোকাবেলা করতে হবে।’
ভোজ্য তেলের দাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশে ভোজ্য তেলের দাম কমলেও কিছু অসাধু ব্যবসায়ী সুবিধা নিয়ে বেশি দামে তা বিক্রি করছে।
তিনি বলেন, ‘ভোজ্য তেলের দামে কারসাজিকারী অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাতীয়  ভোক্তা অধিকার সংরক্ষণ বিভাগ ইতোমধ্যে বাজার পর্যবেক্ষণের জন্য কাজ করছে।’
মন্ত্রী বলেন, বিশ্ববাজারে ভোজ্য তেলের দাম কমেছে। বিশ্ববাজারে তেলের দাম এবং দেশে মার্কিন ডলারের মূল্য বিবেচনায় নিয়ে ভোজ্য তেলের দাম নির্ধারণ করেছে ট্যারিফ কমিশন।
এসময় রংপুর জেলা প্রশাসক মো. আসিফ আহসান, জেলা পুলিশ সুপার মো. ফেরদৌস আলী চৌধুরী, রংপুর মহানগর চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat