ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-১০-২০
  • ২৫৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

কোভিডসহ অন্যান্য সংক্রামক রোগ থেকে মুক্ত থাকার লক্ষ্যে হাত ধোয়া চর্চার সচেতনতা বাড়াতে সকলের প্রতি আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম।
তিনি আজ রাজধানীর একটি হোটেলে হাত ধোয়ার সচেতনতা বাড়াতে অংশীজন ও ব্যবসায়ী সমিতির সদস্যদের অবহিতকরণের লক্ষ্যে আয়োজিত কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে এ আহবান জানান।
তাজুল ইসলাম বলেন, হাত ধোয়ার চর্চা বাড়াতে শিক্ষা ও সচেতনতা বাড়াতে সরকারের পাশাপাশি সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। 
তিনি বলেন, হাত ধোয়ার বিষয়ে আমরা পিছিয়ে আছি। এ বিষয়ে এগিয়ে যেতে হবে। নিজেকে সচেতন করলে নিজের পাশাপাশি সামষ্টিকভাবে দেশের উন্নয়ন হবে। 
স্থানীয় সরকার মন্ত্রী বলেন, এডিস মশা মোকাবেলা করতেও আমাদের সচেতন হওয়া প্রয়োজন। এজন্য শুরু থেকে নানা উদ্যোগ গ্রহণ করার হয়েছে। ডেঙ্গু পরিস্থিতির উন্নতি করতে সরকার কাজ করছে। 
স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআইয়ের সভাপতি জসিম উদ্দিন।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিসেফ বাংলাদেশের প্রতিনিধি জায়িদ জুরুজি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. সাইফুর রহমান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat