ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-১০
  • ২৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোর এর রিক্রুট ব্যাচ-২০২২’র শপথ গ্রহণ ও সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান আজ সোমবার গাজীপুরের রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হয়। 
কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিকস্ এরিয়া মেজর জেনারেল মো. জহিরুল ইসলাম। 
নান্দনিক ও চৌকষ এই প্যারেডের মাধ্যমে অর্ডন্যান্স কোরের ১৫৩ জন (পুরুষ ১৪২ জন ও মহিলা ১১ জন) সৈনিক দেশ মাতৃকার সেবায় উদ্বুদ্ধ হয়ে জল, স্থল ও আকাশ পথে তাদের ওপর অর্পিত দায়িত্ব সুচারুরূপে পালন করার প্রত্যয়ে বাংলাদেশ সেনাবাহিনীর অর্ডন্যান্স কোরের সদস্য হওয়ার গৌরব অর্জন করলো। 
অনুষ্ঠানে সার্বিকভাবে সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মোরছালীন, সার্বিকভাবে ২য় সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মো. মনিরুল ইসলাম এবং সার্বিকভাবে ৩য় সেরা রিক্রুট হওয়ার গৌরব অর্জন করায় নবীন সৈনিক মো. সাগর আলী প্রধান অতিথির কাছ হতে পুরস্কার গ্রহণ করেন।
অনুষ্ঠানের রাজেন্দ্রপুর সেনানিবাসে কর্মরত অফিসার, জেসিও এবং অন্যান্য পদবীর সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat