ব্রেকিং নিউজ :
সিলেটের সঙ্গে ১৮ ঘণ্টা পর রেল যোগাযোগ স্বাভাবিক সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ট্যাক্স কর্মকর্তারা জনগণের বন্ধু, আতঙ্ক নয় : হুইপ বকুল শিশু হাসপাতালে নতুন বহির্বিভাগ ইউনিট উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান মন্ত্রীর শনিবার বায়তুল মোকাররমে বিক্ষোভের ডাক ১১ দলীয় জোটের বেকারত্ব মোকাবিলায় নতুন শিল্প স্থাপনের পরিকল্পনা : শিল্প মন্ত্রী ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল ১৯ এপ্রিল বাণিজ্যমন্ত্রীর সঙ্গে জেটরো’র কান্ট্রি রিপ্রেজেনটেটিভের বৈঠক
  • প্রকাশিত : ২০২২-১০-০৫
  • ২১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন বলেছেন, সারাদেশে আনন্দঘন পরিবেশে এবারের শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। এরকম শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে সরকার সবসময় পাশে থাকবে।  
তিনি বলেন, ভবিষ্যতে যাতে আরো বড়ো আকারে পূজা উদযাপন করা যায় তার ব্যবস্থা করতে হবে।
আজ বিজয়া দশমীতে বড়লেখা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে পরিবেশমন্ত্রী এ সব কথা বলেন। 
তিনি আজ তালিমপুর ইউনিয়নের বাংলাবাজার সার্বজনীন পূজামন্ডপ, দাসেরবাজার পানিশাইল সার্বজনীন পূজমন্ডপ, গুলুয়া সার্বজনীন পূজামন্ডপ এবং নিজ বাহাদুরপুর বাঘাঢহর সার্বজনীন পূজমন্ডপ পরিদর্শন করেন।
বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার সুনজিত কুমার চন্দ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দরসহ স্থানীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat