ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৯-২৮
  • ২৫৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারনেই বাংলাদেশ আজ বিশ্বে উন্নয়নের রোল মডেল। জীবনের মায়া ভুলে তিনি সর্বদা জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। 
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আজ খাদ্য মন্ত্রণালয়ে তার অফিসকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। 
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তাঁর জীবনে কখনও অন্যায়ের সঙ্গে আপস করেননি। নিজের সুখের কথা চিন্তা করে রাজনীতি করেননি। তিনি দেশের মানুষকে ভালোবেসে সততা আর নিষ্ঠার সঙ্গে সমৃদ্ধশালী দেশ গড়ার কাজে ব্রতী হয়েছেন। আমাদের উচিত প্রধানমন্ত্রীকে তাঁর লক্ষ্য অর্জনে সর্বাত্মক সাহায্য করা।
তিনি বলেন, ‘আমাদের একজন শেখ হাসিনা আছে বলে আমরা ভাগ্যবান। তাঁর দূরদর্শী ভূমিকায় করোনা মহামারির মধ্যেও দেশের অর্থনীতির চাকা সচল ছিলো। বৈশ্বিক মন্দায় কিছুটা হলেও আমরা স্বস্তিতে আছি। তাঁর সময়োপযোগী নেতৃত্ব দেশের গন্ডি পেরিয়ে প্রশংসিত হচ্ছে বিশ্বদরবারেও।
খাদ্য মন্ত্রণালয় করোনা প্যান্ডামিক সময়ে প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হয়েছে। জনগণের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্য মন্ত্রণালয় সবসময় সচেষ্ট আছে বলে উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ইসমাইল হোসেন, খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. শাখাওয়াত হোসেন এবং ফুড প্রকিউরিং ও মনিটরিং ইউনিটের মহাপরিচালক মো. সহিদুজ্জামান ফারুকীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে কেক কাটেন মন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat