ব্রেকিং নিউজ :
নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার
  • প্রকাশিত : ২০২২-০৯-২৮
  • ২৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 নৌপরিবহন প্রতিমন্ত্রী  খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। বাংলার মানুষের অধিকার আদায়ে তিনি কখনও আপোষ করেননি। তাঁর দেশপ্রেম ও মানুষের প্রতি যে ভালবাসা তা থেকে শিক্ষা নিয়ে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
প্রতিমন্ত্রী আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন ও বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজকের জন্মদিন  আনন্দ ও উৎসবের দিন। কারণ আমরা বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছি। রায় কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচারের রায় বাস্তবায়ন করেছি। বিচার কার্যক্রম চলমান। আমরা আনন্দ ও গর্বের সাথে বলতে পারি তারঁ নেতৃত্বে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে। দারিদ্রতা দূর হয়েছে।
তিনি বলেন, অনেকেই দারিদ্রতাকে বিক্রি করে পুরস্কার পেয়েছে, কিন্তু দারিদ্রতা দূর হয়নি। আমাদেরকে আরো এগিয়ে যেতে হবে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি ফালগুনী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস মতিউর রহমান বাদসা, চিত্রনায়ক ওমর সানী এবং বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কেক কাটা হয় এবং তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat