ব্রেকিং নিউজ :
চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর ইউক্রেনে অস্ত্র সরবরাহ না বাড়াতে যুক্তরাষ্ট্রকে রুশ সতর্কতা দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী লোহিত সাগরে দুটি সৌদি তেলবাহী ট্যাংকারে হামলার দাবি হুথিদের, ইরানে নতুন করে মার্কিন হামলা টোকিওতে প্রচণ্ড গরমে অসুস্থ হয়ে একজনের মৃত্যু এশিয়ান গেমসে বাংলাদেশের প্রতিপক্ষ উত্তর ও দক্ষিণ কোরিয়া, মিয়ানমার আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে ভারতের শোবিজ তারকারা দীর্ঘ ১৬ বছর পর নিজেদের দ্বিতীয় শিরোপা ঘরে তুললো স্প্যানিশরা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-২৬
  • ৩২৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বাংলাদেশের মানুষের পূর্ণ আস্থা রয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘এইদেশের জনগণের প্রতি শেখ হাসিনা’র যেমন আস্থা আছে, আমাদেরও জনগণের প্রতি আস্থা রয়েছে। তাই কোনো দলের আস্থার প্রয়োজন নেই।’
ওবায়দুল কাদের আজ  বিকেলে শ্যামপুর বালুর মাঠে আয়োজিত কদমতলী থানা এবং ৫২, ৫৩, ৫৮, ৫৯, ৬০ ও ৬১ নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে এ সব কথা বলেন।
‘শেখ হাসিনার প্রতি জনগনের আস্থা নেই’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলগমীগের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আপনারা যারা এই দেশে হ্যাঁ/না ভোট করেছেন, ভুয়া ভোটার দিয়ে নির্বাচন করতে চেয়েছেন, ১৫ ফেব্রুয়ারি ভোটার বিহীন নির্বাচন করেছেন, তাদের শেখ হাসিনার প্রতি আস্থা থাকার দরকার নেই। শেখ হাসিনা’র প্রতি এদেশের জনগনের আস্থা রয়েছে। 
বিএনপি এখন উভয় সংকটে রয়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, তারা সকালে ঘুম থেকে উঠে বিভিন্ন দ্রুতাবাসে গিয়ে বসে থাকে। তাদের কাছে সরকারের বিরুদ্ধে নালিশ করে। নালিশ করে কোন লাভ নেই। স্বপ্ন দেখা ভালো, কিন্তু আপনাদের স্বপ্ন দেখে লাভ নেই। 
তিনি বলেন, বিএনপি এখন উভয় সংকটে রয়েছে। একদিকে আন্দোলন, অন্য দিকে নির্বাচন। আসলে তাদের তো নেতা ঠিক নেই। আবার ২০ দলীয় জোটের অবস্থাও ভালো না। তারা আসলে কি করবে বুঝতে পারছেন না।
কদমতলী থানা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ নাছিম মিয়ার সভাপতিত্বে সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, কেন্দ্রীয় কমিটির সদস্য সানজিদা খানম, ঢাকা মহনগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, সহ সভাপতি ডা. দিলীপ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মিরাজ হোসেন, সদস্য শহিদুল ইসলাম মিলন ও আসমা আকতার কেকা প্রমুখ বক্তব্য রাখেন। সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat