ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-১১
  • ৯৮৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদরুল আলম ভূঞাকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রেজিস্ট্রার পদে (প্রেষণে) নিয়োগ দেওয়া হয়েছে। বুধবার (১১ এপ্রিল) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. জাকির হোসেন একটি বিজ্ঞপ্তি জারি করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি মুন্সীগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. বদরুল আলম ভূঞাকে বর্তমান কর্মস্থল থেকে বদলি করে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত আপিল বিভাগের রেজিস্ট্রার (জেলা ও দায়রা জজ) (পদোন্নতিমূলে) (প্রেষণে) পদে নিয়োগ করেছেন। গত বছরের ১৫ অক্টোবর রেজিস্ট্রার জেনারেল সৈয়দ আমিনুল ইসলামকে নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়। তার দু’দিন পরে ১৭ অক্টোবর আপিল বিভাগের রেজিস্ট্রার জাকির হোসেনকে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেল হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এরপর ৪ মার্চ জাকির হোসেনকে রেজিস্ট্রার জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। সেই থেকে পদটি খালি ছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat