ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৯-০৬
  • ৭৫৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

লক্ষ্মীপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতাধীন মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা সমূহের মাঝে অনুদানের চেৃক বিতরণ করা হয়েছে। 
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আয়োজন করেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর ।এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. আশফাকুর রহমান মামুন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতানা জোবেদা খানম, জেলা তথ্য অফিসার বিশ্বনাথ মজুমদার, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদা আক্তার, নারী নেত্রী মমতাজ বেগম প্রমুখ।
প্রধান অতিথি বক্তব্যে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ বলেন, নারীকে ঘরে রেখে উন্নয়ন সম্ভব নয়, নারীদের এগিয়ে যাওয়া জরুরী। সমাজে নারীরা সমিতির মাঝে মানুষ ও নারীদের অধিকার নিয়ে কাজ করতে পারে।
আমরা আশা করি সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করবে মহিলা স্বেচ্ছাসেবী সংগঠন সমূহে এমন প্রত্যাশা থাকবে। এ ছাড়া অনুদানের অর্থ যথাযথ ভাবে কাজে লাগানোর জন্য অনুরোধ করেন তিনি।
আলোচনা সভা শেষে ৩৫ টি স্বেচ্ছাসেবী সংগঠনের মাঝে মোট ১১ লাখ টাকার চেক তুলে দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat