ব্রেকিং নিউজ :
ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে সরকারের এক ইঞ্চি জমির রাজস্বও ফাঁকি দেওয়ার সুযোগ দেওয়া হবে না : ভূমি প্রতিমন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৯-০৫
  • ৬০৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

তিন দিন ব্যাপী আয়োজিত যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেছেন শিশু কিশোর ও যুবদের নৈতিকতা সম্পন্ন আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে স্কাউটিং কার্যক্রম বিশেষ ভূমিকা পালন করছে। সোমবার ওই সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোকিত জীবনের জন্য স্কাউটিং এ স্লোগানকে সামনে রেখে জয়পুরহাট তেঘর বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের তিন দিন ব্যাপী গ্রুপ ক্যাম্পের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নবাগত পুলিশ সুপার মো: নূরে আলম। যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের সভাপতি রফিকুল ইসলাম বিট্টু সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবু মহী উদ্দিন, রাজশাহী আঞ্চলিক স্কাউটসের উপ কমিশনার (প্রশিক্ষণ) রায়হানুল আলম, যমুনাপাড় মুক্ত স্কাউট গ্রুপের উপদেষ্টা ও পানি উন্নয়ন বোর্ডের অবসর প্রাপ্ত প্রকৌশলী রফিকুল ইসলাম সৈকত। গ্রুপ ক্যাম্প পরিচালক বাংলাদেশ স্কাউটসের লিডার ট্রেনার সাংবাদিক শাহাদুল ইসলাম সাজু সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন তেঘর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ছানোয়ার হোসেন, সদর উপজেলা স্কাউট সম্পাদক হাসানুজ্জামান প্রমূখ। পুলিশ সুপার নূরে আলম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গঠনে সোনার মানুষ প্রয়োজন। সে কারনে সমাজে সোনার মানুষ তৈরির জন্য সৎ, যোগ্য, আদর্শ ও দক্ষ নাগরিক হিসাবে ভবিষৎ প্রজন্মকে গড়ে তোলার লক্ষ্যে স্কাউটিংয়ের আদর্শকে ছড়িয়ে দিতে হবে। স্কাউটরা ৯৯৯ নং এ টোল ফ্রি কল দিয়ে সমাজ থেকে ইভটিজিং, মাদক, বাল্য বিয়ে বন্ধ ও নারী নির্যাতন প্রতিরোধেও স্কাউটদের সহযোগিতা কামনা করেন তিনি। গ্রুপ ক্যাম্পে ৬৫ জন স্কাউট ও গার্ল ইন স্কাউট , কর্মকর্তা অংশগ্রহণকরেন। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat