ব্রেকিং নিউজ :
বিশ্ব পর্যটন দিবস উদ্যাপনে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ মেজর (অব.) মোজাফফরকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন ট্রাইব্যুনাল উচ্চশিক্ষা রূপান্তরে ৫ বছর মেয়াদি জাতীয় কর্মপরিকল্পনা ইউজিসির স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক হলেন ডা. নুরুল ইসলাম সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী জামায়াত থেকে বহিষ্কৃত এমপির বিষয়ে সংসদের রেফারেন্স পেলেই ব্যবস্থা: নির্বাচন কমিশনার নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী শ্রীলঙ্কায় তীব্র খরা ও ভয়াবহ বন্যার শঙ্কা ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামে খলিলুর-জয়শঙ্কর শুভেচ্ছা বিনিময় চাদে কূপের দখল নিয়ে বাড়ছে প্রাণঘাতী সংঘাত
  • প্রকাশিত : ২০২২-০৮-২৩
  • ৪৫০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কম্বোডিয়ায় কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ে বাংলাদেশকে সহায়তা দিতে কম্বোডিয়ার কৃষি, বন ও মৎস্য সম্পদ বিষয়ক মন্ত্রী ভ্যাং শাকুন আশ্বাস দিয়েছেন।
কম্বোডিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আব্দুল হাই গতকাল কম্বোডিয়ার কৃষি মন্ত্রীর সাথে অনুষ্ঠিত বৈঠকে এ আশ্বাস দেয়া হয়। বৈঠকে দু’ দেশের শীর্ষ পর্যায়ের বৈঠক ও সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর কম্বোডিয়া সফরকালে উত্থাপিত কম্বোডিয়ায় এ কন্ট্রাক্ট ফার্মিং এর সম্ভাব্যতা ও করণীয় সম্পর্কে সুনির্দিষ্ট আলোচনা হয়।
বৈঠকে কম্বোডিয়ার কৃষি, বন ও মৎস্য সম্পদ বিষয়ক মন্ত্রী কম্বোডিয়ায় বাংলাদেশের কন্ট্রাক্ট ফার্মিং বাস্তবায়নের প্রক্রিয়াসমূহ বিশদভাবে উত্থাপন করেন। এ সময় কন্ট্রাক্ট ফার্মিং বিষয়ে সরকারি ও বেসরকারি অংশীজন সংস্থার শীর্ষস্থানীয় কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রেক্ষিত বিবেচনায় মান্যবর রাষ্ট্রদূত দু’দেশের কারিগরি পর্যায়ে আলোচনার উপর গুরুত্বারোপ করেন। রাষ্ট্রদূত কৃষিক্ষেত্রে ও খাদ্য নিরাপত্তায় বাংলাদেশের সাফল্য এবং এ ক্ষেত্রে বাংলাদেশের কৃষিবিজ্ঞানীদের অবদানের  কথা কম্বোডিয়ার মন্ত্রীর কাছে তুলে ধরেন।
কম্বোডিয়ার কৃষি মন্ত্রী কন্ট্রাক্ট ফার্মিং-এর ক্ষেত্রে তাঁদের সাফল্য চিত্র রাষ্ট্রদূতকে অবহিত করেন। রাষ্ট্রদূত দুই দেশের মধ্যে কৃষি ক্ষেত্রে সহযোগিতা বিষয়ে ২০১৭ সালে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের প্রতি গুরুত্ব আরোপ করেন। কম্বোডিয়ার কৃষিমন্ত্রী এ ক্ষেত্রে উক্ত দেশের কৃষিজীবী, বেসরকারি সংস্থা ও ব্যবসায়ীদের সম্পৃক্ততার কথা উল্লেখ করেন।
বৈঠকে স্বাক্ষরিত সমঝোতা স্মারক বাস্তবায়নের আওতায় কন্ট্রাক্ট ফার্মিং-এর বিষয়ে আলোচনা অগ্রসর করার সিদ্ধান্ত গৃহীত হয়। দ্রুততম সময়ের মধ্যে দুই দেশ এ বিষয়ে বিস্তারিত আলোচনা ও প্রয়োজনীয় দলিল স্বাক্ষরের ক্ষেত্রে অগ্রসর হবে।
বৈঠকে দূতাবাসের কাউন্সিলর (রাজনৈতিক) নির্ঝর অধিকারী রাষ্ট্রদূতের সাথে ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat