ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-১৭
  • ৪৫১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকার লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে মাইক্রোবাসের ধাক্কার ঘটনায় গেটম্যান সাদ্দাম হোসেন ও মাইক্রোবাস চালক গোলাম মোস্তফাকে দায়ী করে প্রতিবেদন জমা দিয়েছে রেলওয়ের বিভাগীয় তদন্ত কমিটি।
বুধবার (১৭ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মুহম্মদ আবুল কালাম চৌধুরী।
তিনি বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা আনসার আলীকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এই দুর্ঘটনার জন্য দুই জনকে দায়ী করা হয়েছে। এ ঘটনায় গেটম্যান সাদ্দামকে আগেই সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এখন তার বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া এলাকায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১৩ জন নিহত হন। ওইদিন সন্ধ্যায় গেটম্যান সাদ্দামকে আটক করে পুলিশ। পরে তাকে আসামি করে মামলা দায়ের করা হয়। এরপর থেকে এ মামলায় কারাগারে আছেন সাদ্দাম।
ওই দুর্ঘটনায় মাইক্রোবাস চালক গোলাম মোস্তফা মারা যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঘটনার সময় গেটম্যান সাদ্দাম ঘটনাস্থলে ছিলেন না বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) মুহম্মদ আবুল কালাম চৌধুরীর কাছে পাঁচ পৃষ্ঠার প্রতিবেদনটি জমা দেয় তদন্ত কমিটি।

 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat