ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-১৭
  • ৩৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাতিসংঘের নতুন বিশেষ দূত বুধবার মিয়ানমারের জান্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে যোগ দিচ্ছেন তবে তিনি  ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির সাথে দেখা করতে চাইবেন কি-না সে প্রশ্নের জবাব দেননি।
জাতিসংঘ বলেছে, সংকটে জর্জরিত দেশটিতে মঙ্গলবার থেকে শুরু হওয়া নোলিন হাইজারের এই সফরে ‘অবনতিশীল পরিস্থিতি এবং তাৎক্ষণিক উদ্বেগগুলোকে মোকাবেলায় মনোনিবেশের পাশাপাশি তার দায়িত্বের অন্যান্য অগ্রাধিকার ক্ষেত্রগুলো গুরুত্ব পাবে।’ 
তিনি আটক সু চির সাথে দেখা করার চেষ্টা করবেন কি-না তা স্পষ্ট নয়, সেনাবাহিনীর অভ্যুত্থানের পর থেকে কারাগারে থাকা সু চিকে সোমবার আরও একটি গোপন জান্তা আদালত সাজা দেয়ায় তার সাজার মেয়াদ বেড়ে মোট ১৭ বছর হয়েছে। 
পুলিশ ও সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর পাহারায় হেইজার বুধবার তার হোটেল থেকে বের হয়ে মোটর শোভাযাত্রায় রওয়ানা হওয়ার সময় তিনি কার সাথে দেখা করবেন সে বিষয়ে এএফপি’র প্রশ্নে তিনি সাড়া দেননি।
 ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে অস্থিরতা চলছে। তীব্র প্রতিরোধ ছড়িয়ে পড়ে এবং অনানুষ্ঠানিক মিলিশিয়াদের উত্থান ঘটে।
জাতিসংঘ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলোর ব্লকের নেতৃত্বে দেশটির সংকট সমাধানে কূটনৈতিক প্রচেষ্টায় সামান্য অগ্রগতি হয়েছে, তবে জেনারেলরা বিরোধীদের সঙ্গে বসার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। 
সিঙ্গাপুরের সমাজবিজ্ঞানী হেইজারকে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গত বছর নিয়োগ দেন। তিনি সুইস কূটনীতিক ক্রিস্টিন শ্রনার বার্গেনারের স্থলাভিষিক্ত হন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat