ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-১৫
  • ৫৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাজধানীর উত্তরায় বাস রেপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ক্রেন দিয়ে বক্সগার্ডার ওঠানোর সময় দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস।
দুর্ঘটনায় দুইজন আহত হয়েছেন। এদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। নিহত ও আহতরা একই পরিবারের সদস্য বলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মহসীন জানান।  
আজ বিকেলে উত্তরা পশ্চিম থানার সেক্টর-৩ এ ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্যারাডাইস টাওয়ারের সামনে বিআরটি প্রকল্পে ক্রেন দিয়ে বক্সগার্ডার ওঠানোর সময় যাত্রীবাহী একটি প্রাইভেটকারের ওপর পড়ে যায়। এতে প্রাইভেটকারটি বক্সগার্ডারের নিচে চাপা পড়ে এই হতাহতের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল  ডিফেন্সের মিডিয়া  শাখার উপ-সহকারী পরিচালক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান শিকদার জানান, দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে যে ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এদের মধ্যে ২৫ থেকে ৩০ বছরের ২ জন নারী, ৪ থেকে ৫ বছরের শিশু একজন,  আরেকজন ৭ বছরের শিশু এবং ৪৫ থেকে ৫০ বছরের একজন পুরুষ।
তিনি জানান, মরদেহগুলো উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে। পরে পুলিশ মরদেহগুলো রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat