ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-১৫
  • ৬০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী নানা আয়োজনের মধ্যে দিয়ে উদযাপন করা হয়েছে। সকাল দশটায় উপজেলা পরিষদ চত্বরে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জননেতা তানভীর ইমাম এমপি এসময় উপস্থিত ছিলেন
উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, পুলিশ প্রশাসন ও বিভিন্ন সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সহ দলীয় অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী।
পরে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নির্বাহী কর্মকতা মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য তানভীর ইমাম। সেই সাথে  আরো বক্তব্য রাখেন উল্লাপাড়া উপজেলা পরিষদ চেয়াম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ শফিকুল ইসলাম,উল্লাপাড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাহফুজ হোসেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ফয়সল কাদের রুমী,সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা,উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ  মোঃ নজরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা সহ প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খ. আ. ম উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ইউসুফ আলী মন্টু।
আলোচনা সভা শেষে জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম এর নেতৃত্বে  উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগের উদ্যােগে পৌর শহরে বিশাল শোক র‌্যালী বের করা হয়।  র‌্যালীটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।
উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দলীয় কার্যালয়ে দোওয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোওয়া ও মিলাদ মাহফিল শেষে দলীয় নেতৃবৃন্দ সহ উপস্থিত জনগণের  মাঝে তাবারক বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat