ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-১৫
  • ৬৩৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচির মধ্যদিয়ে শরীয়তপুরে জেলা প্রশাসন, জেলা আওয়ামী লীগ ও অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয় শোক পালিত হচ্ছে।
আজ সোমবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন শেষে জেলা শহরের জিরোপয়েন্টে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ও  জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখস্থ বঙ্গবন্ধু ম্যুরাল চত্বরে সকাল সাড়ে ৮টায় ও সকাল ৯টায় পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পুস্পস্তবক অর্পণ শেষে সকাল ১০টায় জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধাগন , জেলা প্রশাসক মো: পারভেজ হাসান, জেলা আওয়ামী লীগের সধারণ সম্পাদক অনল কুমার দে, সরকারি কর্মকর্তা, আওয়ামী লীগ, সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে বাদ জোহর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শোক দিবসের আলোচনা সভা এবং গণভোজ, জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, সুবিধাজনক সময়ে কেন্দ্রীয় মসজিদসহ জেলার সকল মসজিদ ও পালং হরিসভা কেন্দ্রীয় মন্দিরসহ জেলার সকল মন্দির,উপাসনালয়ে দোয়া মাহফিল ও প্রার্থনা ও সন্ধ্যা সাড়ে ৭টায় শরীয়তপুর পৌরসভা মিলনায়তনে জেলা শিল্পকলা একাডেমির পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের াআয়োজন কর হয়েছে  ।
জেলা সদর ছাড়াও জাতীয় শোক দিবস উপলক্ষে ৫টি উপজেলায় নানা কর্মসূচি পালিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat