ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০১৮-০৪-১১
  • ৯৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিনিধি:- পহেলা বৈশাখের জন্য ইলিশ মাছ কিনতে গিয়ে মানিকগঞ্জে বাসচাপায় নিহত হয়েছেন দুই মোটরসাইকেল আরোহী। বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জ সদর উপজেলার মানরা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জেলার সাটুরিয়া উপজেলার ধুল্লা গ্রামের আবদুল কাদের (৩০) এবং একই উপজেলার জান্না গ্রামের আবদুল গফুর (২৮)। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, পহেলা বৈশাখের জন্য ইলিশ কিনতে সকাল সাড়ে সাতটার দিকে মোটরসাইকেলযোগে তরাহাটে যাচ্ছিলেন আব্দুল কাদের ও গফুর। ঢাকা-আরিচা মহাসড়কের মানরা এলাকায় পৌঁছার পর ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে বাইকটিতে থাকা দুইজনই আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেয়ার চেষ্টা করলে পথেই তাদের মৃত্যু হয়। পুলিশ আরও জানায়, দুর্ঘটনার পর হানিফ পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তবে বাসের চালক পালিয়ে গেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat