ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-০৪
  • ৪৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

জাপানের উত্তরাঞ্চলে বৃহস্পতিবার প্রবল বর্ষণের কারণে অনেক সেতু ধসে এবং নদীর তীর ভেঙ্গে যাওয়ায় কর্তৃপক্ষ ব্যাপক বন্যার সতর্কতা জারি করেছে। এতে দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। খবর এএফপি’র।
টিভি ফুটেজে এ প্রাকৃতিক দুর্যোগে পার্বত্য আবাসিক এলাকায় অনেক গাছপালা উপড়ে পড়তে দেখা যায়। এক্ষেত্রে কিছু এলাকায় রেকর্ড ভঙ্গ হয়।
সরকারের শীর্ষ মুখপাত্র হিরোকাজু মাতসুনো সাংবাদিকদের বলেন, সেখানে দুইজন নিখোঁজ রয়েছেন।
কর্তৃপক্ষ ভূমিধস ও বন্যার ঝুঁকি বৃদ্ধির সতর্কতা জারি করেছে।
জাপানের সরকারি সম্প্রচার কেন্দ্র জানায়, দেশটির নিগাতা, ইয়ামাগাতা, ফুকুশিমা, ইশিকাওয়া ও ফুকুই অঞ্চলের দুই লাখ মানুষকে নিরাপদ স্থানে চলে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে জাপানে এবং অন্যত্র প্রবল বর্ষণের ঝুঁকি ক্রমেই বেড়ে যেতে দেখা যাচ্ছে। কারণ উষ্ণ বায়ুমন্ডল অধিক পানি ধারণ করছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat