ব্রেকিং নিউজ :
ময়মনসিংহে ৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্ট বিষয়ক প্রস্তুতি সভা নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তারে ৭২ ঘণ্টার আল্টিমেটাম ক্র্যাবের ভোলায় সুষ্ঠু নির্বাচন ও উন্নয়ন ভাবনা বিষয়ক জাতীয় সংলাপ জাতীয় নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরায় বিজিবির ব্যাপক প্রস্তুতি গ্রহণ ২৩ মার্চ ‘বিএনসিসি দিবস’ ঘোষণার প্রস্তাব অনুমোদন নির্বাচনি প্রচারণায় ব্যবহৃত পোষ্টার মুদ্রণ থেকে বিরত থাকতে ছাপাখানাকে ইসির নির্দেশ খালেদা জিয়ার মৃত্যুতে ভারতের পার্লামেন্টে শোক প্রস্তাব গৃহীত শেরপুরের ঘটনায় ইউএনও এবং ওসিকে প্রত্যাহার: ইসি সচিব জুলাই সনদের মূল কথা হলো মানুষের অধিকার বুঝে দেয়া : আলী রীয়াজ ব্যবসা-বাণিজ্য সহজ ও রপ্তানি বৃদ্ধিতে আমদানি নীতি আদেশ ২০২৫-২০২৮ অনুমোদন
  • প্রকাশিত : ২০২২-০৮-০১
  • ৭২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উজ্জ্বল রায়, নড়াইল:- নড়াইলের কালিয়ায় বিজিবি সদস্য শামীম মোল্লার বাড়িতে বিয়ের দাবিতে বিষের বোতল হাতে শিরিতাজ পারভিন (৩০) অনশনে বসেছেন। তিনি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার ইসলামপুর গ্রামের মৃত আজিজুল হকের মেয়ে। রবিবার (৩১ জুলাই) বিকালে প্রেমিকা শিরিতাজ পারভিন কালিয়ার কলেজ পাড়া মির্জাপুরে প্রেমিক শামিমের ভাড়া বাড়িতে অবস্থান করেন।
মেয়েটি আশার খবর পেয়ে শামিমের বাবা মো. খায়রুল মোল্লা ও তার মা বাড়িতে তালা মেরে পালিয়ে যায়। প্রেমিক শামিম মোল্লা কালিয়া উপজেলার কান্দুরি গ্রামের খায়রুল মোল্লার ছেলে। খাইরুল মোল্লা উপজেলার মধুমতি কারিগরি মহাবিদ্যালয় এর দপ্তরী কাম নৈশ প্রহরী।
স্থানীয় সুত্রে জানা গেছে, শামিম মোল্লা প্রায় ৩ বছর আগে বিজিবিতে চাকুরি পায়। চাকুরি হওয়ার আগে ৮ লক্ষ টাকা যৌতুক নিয়ে কালিয়া উপজেলার বিলবাউচ গ্রামের তৈয়ব কাজীর মেয়ে স্বর্ণাকে বিয়ে করে বিয়ের খবর গোপন রাখে। চাকুরি হওয়ার পরে বছর খানেক পরে চলতি বছরে দুমাস আগে সালিশ বৈঠকের মাধ্যমে স্বর্নাকে ডিভোর্স দিয়ে দেয়।
এ বিষয়ে বিজিবি সদস্য শামীম মোল্লার মুঠোফোনে কথা হলে তিনি জানান, শিরিতাজ পারভীনের সাথে আমার সম্পর্ক ছিল কিন্তু আমার থেকে তার বয়স বেশি হওয়ায় আমি তাকে বিয়ে করতে পারবোনা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat